চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে আ.লীগের ৮৩ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:২৬ পিএম, ২০২৪-১০-০৫

ফটিকছড়িতে আ.লীগের ৮৩ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা

ফটিকছড়িতে আ’লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরীকে প্রধান আসামি করে ৮৩ জনের নামে মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামী দেখা হয়। ফটিকছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো: হেলাল উদ্দিন বাদী হয়ে ফটিকছড়ি থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং ০৩ তারিখ (০৪-১০-২০২৪) ইং।
মামলার বিবরণ জানা গেছে, গত ৪ আগস্ট সকাল ১১ থেকে বিকাল ৩ টার দিকে নাজিরহাট ঝংকার মোড় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মিছিল শুরু হওয়ার প্রাক্কালে এজাহারনামীয় ১-১০নং আসামীর উপস্থিত নির্দেশে, প্রত্যক্ষ প্ররোচনা, ইন্ধন ও সহায়তায় ১১-৮৩ নং আসামীগণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো রামদা, কিরিচ হাতে নিয়ে তাহাদের নেতৃত্বে এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনাম ২০০/২৫০ জন আসামীগণ দেশীয় আগ্নেয়াস্ত্র, লাঠি, হকিস্টিক ও অস্ত্র-সন্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে নিরীহ ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে উপর্যুপুরি গুলি চালিয়ে আশ-পাশ জনমনে আতংক সৃষ্টি করে ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে ধাওয়া করে ছত্রভঙ্গ করে।পরে এজাহারনামীয় আসামীগনসহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জন আসামীগণ উপরোক্ত ঘটনাস্থলের আশ-পাশে থাকা সাধারণ ছাত্রদেরকে আক্রমন করে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ মামলায় অন্যান্য আসামীরা হলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র মোঃ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার সাবেক এ.কে জাহেদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, জিকু চৌধুরী, লেলাং এর আইয়ুব মেম্বার, মোঃ ওমর ফারুক চৌধুরী, মো রুবেল, সাজ্জাদ উল আলমসহ আরো অনেকেই।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মনিরুজ্জামান বলেন, গত ৪ আগস্ট নাজিরহাট ঝংকার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের মারধর করে তাদের আহত করে। এ ঘটনায় ৮৩ জন এজাহারনামীয়, ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়।
আসামীদে বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমেদ বলেন, এ মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর